June 28, 2026, 9:15 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ

অভয়নগর প্রতিবেদক

তীব্র গরমে এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছেন ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মাহমুদ। তিনি পরীক্ষাকেন্দ্র এলাকায় অবস্থানরত অভিভাবকদের মাঝে খাবার পানি ও সেলাইন বিতরণ করেছেন।
সম্প্রতি উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, প্রচণ্ড গরমে দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করতে গিয়ে অনেক অভিভাবকই কষ্ট পাচ্ছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের জন্য পানি ও সেলাইনের ব্যবস্থা করেন শাহীন মাহমুদ।
এ বিষয়ে তিনি বলেন, “গরমের কারণে অভিভাবকদের ভোগান্তি অনেক বেড়েছে। সামান্য এই উদ্যোগ তাদের কষ্ট কিছুটা হলেও কমাতে পারবে বলে আমি বিশ্বাস করি।” তিনি আরও জানান, ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।
স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে উল্লেখ করেছেন। পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অনেক অভিভাবকও এমন সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।



ফেসবুক কর্নার