
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় শিশুর চিৎকার শুনে স্থানীয় জনতা ছুটে এসে মোঃ বারেক সরদার (৫৫) নামের এক ভ্যানচালককে হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৭ জুন) আনুমানিক সকাল ১১টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি নতুনপাড়ার মৃত জয়নাল সরদারের পুত্র ভ্যানচালক মোঃ বারেক সরদার এই ঘটনা ঘটায়। সে শিশুটিকে সেনহাটি লিচুতলা থেকে ‘সেনহাটি খান এ সবুর প্রাথমিক বিদ্যালয়ে’ নিয়ে যাওয়ার কথা বলে নিজের ভ্যানে তোলে। কিন্তু বিদ্যালয়ে না নিয়ে সে শিশুটিকে কৌশলে গোয়ালপাড়া এলাকার নাজমুলের কাঁঠাল বাগানের ভেতর নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে।
এ সময় ভিকটিম শিশুটি ভয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তারা শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং অভিযুক্ত বারেক সরদারকে আটকে রেখে গণধোলাই দেয়।
ঘটনার পর সংবাদ পেয়ে সেনহাটি পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ জনরোষ থেকে আসামিকে উদ্ধার করে এবং ভিকটিম শিশুসহ দুজনকে দিঘলিয়া থানায় নিয়ে আসে।
এই বিষয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পরপরই পুলিশ তৎপর ভূমিকা পালন করেছে। এই ঘটনায় দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৬, তারিখ: ২৭/০৬/২০২৬ ইং)। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন