June 27, 2026, 6:27 pm
শিরোনাম :
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই

কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুধো বালা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়কের দুওসুও ইউনিয়নের লোলপুপুর ডিএম স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুধো বালা বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামটলি এলাকার গিরেন চন্দ্রের স্ত্রী। আহতরা হলেন ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের মেজানি বালা এবং পারিয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামটলি এলাকার সাজেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিন আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুধো বালাকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
এ দুর্ঘটনায় নিহতের পরিবারসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার