June 27, 2026, 6:15 pm
শিরোনাম :
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান

নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

দেশের অন্যতম আম উৎপাদনকারী অঞ্চল নওগাঁর সাপাহারের সুস্বাদু আম্রপালি আম এবার যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আমের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) ‘গ্রামীণ কৃষক এগ্রো’ তাদের Golden Bengal Mango ব্র্যান্ডের আওতায় প্রথম চালানে ১ মেট্রিক টন আম্রপালি আম যুক্তরাষ্ট্রে রপ্তানি করে।
রপ্তানির আগে আন্তর্জাতিক মান বজায় রাখতে প্রতিটি আম ভেপার হিট ট্রিটমেন্ট (VHT) প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয়। এরপর স্বাস্থ্যসম্মত পরিবেশে প্যাকেজিং সম্পন্ন করে বাংলাদেশ উদ্ভিদ সংগনিরোধ কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন নিয়ে চালানটি বিদেশে পাঠানো হয়।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আহমদ আলী বলেন, “এটি শুধু একটি আমের চালান নয়, বরং বাংলাদেশের কৃষকের পরিশ্রম ও বিশ্ববাজারে দেশের কৃষিপণ্যের সক্ষমতার প্রতীক।”
তিনি জানান, প্রাথমিক চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে মোট ১০ মেট্রিক টন আম রপ্তানির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের আরও কয়েকটি দেশে নওগাঁর আম রপ্তানির প্রক্রিয়াও চলছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নওগাঁ জেলায় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন। এর মধ্যে প্রায় ১ হাজার ১০০ মেট্রিক টন আম বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির আশা করা হচ্ছে।
স্থানীয় কৃষক ও রপ্তানিকারকদের মতে, বিদেশের বাজারে নওগাঁর আমের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আমের অবস্থান আরও শক্তিশালী হলে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং দেশের বৈদেশিক মুদ্রা অর্জনও বাড়বে।



ফেসবুক কর্নার