June 28, 2026, 9:17 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর ধামইরহাট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চোলাই মদ উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। অভিযানে প্রায় ৬৫০০ লিটার দেশি মদ জব্দ করা হয়, যা পরবর্তীতে প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ধামইরহাট থানার উদ্যোগে বৃহস্পতিবার জাহানপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের কামারপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ধামইরহাট থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অংশগ্রহণে পরিচালিত এ চিরুনি অভিযানে বিভিন্ন বসতবাড়ির আশপাশ, ধানক্ষেত ও ভুট্টাক্ষেতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় মাটির নিচে ও ঝোপঝাড়ে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক জনসমক্ষে ধ্বংস করা হয়। একই সঙ্গে মাদক তৈরির কাজে ব্যবহৃত ড্রামসহ বিভিন্ন সরঞ্জামও তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের উৎপাদন ও বিস্তার রোধে পুলিশ ও প্রশাসনের যৌথ তৎপরতা আরও জোরদার করা হবে। এদিকে বড় ধরনের মাদকভাণ্ডার উচ্ছেদ হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।



ফেসবুক কর্নার