April 29, 2026, 1:11 pm
শিরোনাম :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা চক্রের ৭ সদস্য গ্রেপ্তার বগুড়ায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে উন্নয়ন কাজ পরিদর্শনে ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব সুনামগঞ্জে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে শিক্ষা কর্মকর্তার সরেজমিন পরিদর্শন সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ

লামায় প্রশাসনের অনুমতি ছাড়াই পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের অভিযোগ

রাসেল লামা বান্দরবান

বান্দরবানের লামা উপজেলার সুখিয়া ভ্যালির পাশেই ‘জোস্না ভ্যালী’ নামের একটি রিসোর্ট নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জায়গার মালিক আব্দুল রাজ্জাকের সঙ্গে চুক্তি করে ঢাকার ব্যবসায়ী আল-আমীন রিসোর্টটি নির্মাণ করছেন।
সরেজমিনে দেখা গেছে, পাহাড়ি এলাকায় নির্মাণকাজ চলমান রয়েছে এবং রিসোর্ট তৈরির জন্য বেশ কিছু গাছ কাটা হয়েছে। পাশাপাশি পাহাড় কেটে জায়গা সমতল করার অভিযোগ উঠেছে, যা পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, এভাবে পাহাড় কাটলে ভূমিধস ও পরিবেশগত বিপর্যয়ের সম্ভাবনা তৈরি হতে পারে।
এ বিষয়ে আল-আমীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রশাসনিক অনুমতি সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের মাধ্যমে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা চলছে।
প্রচলিত আইন অনুযায়ী, রিসোর্ট নির্মাণের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর, বন বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন এবং ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র বাধ্যতামূলক। তবে অভিযোগ রয়েছে, এসব অনুমতি ছাড়াই নির্মাণকাজ চালানো হচ্ছে। এ বিষয়ে এখনো প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে পরিবেশ ধ্বংস ও অবৈধ নির্মাণ কার্যক্রম বন্ধ করা যায়।



ফেসবুক কর্নার