April 29, 2026, 12:18 pm
শিরোনাম :
বগুড়ায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে উন্নয়ন কাজ পরিদর্শনে ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব সুনামগঞ্জে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে শিক্ষা কর্মকর্তার সরেজমিন পরিদর্শন সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫

৫২’র মহান শহীদদের স্মরণে জামায়াতের ব্যতিক্রমধর্মী আয়োজন

অভয়নগর প্রতিবেদক

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে মাতৃভাষা বাংলার স্বীকৃতি আদায়ে আত্মাহুতি দেওয়া শহীদদের স্মরণে যশোরের মনিরামপুরে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংসদীয় আসন যশোর-৫ (৮৯) এর নবনির্বাচিত সংসদ সদস্য গাজী এনামুল হকের নেতৃত্বে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ০৫ মিনিটে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অন্যান্য সংগঠনের মতো ফুলের স্তবক অর্পণ না করে উপস্থিত জনসাধারণকে নিয়ে পবিত্র কুরআন তেলাওয়াত, সূরা ফাতিহা ও সূরা ইখলাস পাঠ, দরুদ শরীফ ও আস্তাগফিরুল্লাহ পাঠের মাধ্যমে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক সময়ের শহীদদের আত্মার শান্তির জন্যও বিশেষ দোয়া করা হয়।
গাজী এনামুল হকের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (টিএনও), এএসপি, ফায়ার সার্ভিস, আনসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। দোয়া শেষে প্রশাসনের কর্মকর্তারা সংসদ সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



ফেসবুক কর্নার