April 29, 2026, 11:59 am
শিরোনাম :
গোয়াইনঘাটে উন্নয়ন কাজ পরিদর্শনে ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব সুনামগঞ্জে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে শিক্ষা কর্মকর্তার সরেজমিন পরিদর্শন সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ

রৌমারীতে বিনম্র শ্রদ্ধায় অমর একুশে পালিত, স্মরণে ভাষা সৈনিক রুস্তম আলী

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুড়িগ্রামের রৌমারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রৌমারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে রৌমারীর কৃতি সন্তান, ভাষা সৈনিক প্রয়াত রুস্তম আলী দেওয়ানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ মানুষের ঢল নামে। একুশের গান ও দেশাত্মবোধক সুরে মুখরিত হয়ে ওঠে এলাকা। ভোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রভাতফেরি ও খালি পায়ে শহীদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করে দিবসের তাৎপর্য আরও গভীর করে তোলে।



ফেসবুক কর্নার