April 29, 2026, 11:49 am
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিক ইউনিয়নের বিনম্র শ্রদ্ধা

অভয়নগর প্রতিবেদক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে ‘কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন’। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ স্মরণে একুশের প্রথম প্রহরেই সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে সমবেত হন।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বায়ান্নর ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ এইচ শাহীন, সহ-সভাপতি সালাহ উদ্দিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ, কোষাধ্যক্ষ মো. আশরাফ উদ্দিন, তথ্যপ্রযুক্তি সম্পাদক ফয়ছল আহমদ নুমান, কার্যকরী সদস্য মো. মানিক মিয়া, সদস্য রুহুল আমীন রুবেল ও মো. নুরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিক নেতারা বলেন, মহান একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মমর্যাদা ও গৌরবের প্রতীক। ভাষা শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে মাতৃভাষায় কথা বলতে পারছি। তারা আরও বলেন, একুশের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানানো এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাওয়াই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।



ফেসবুক কর্নার