March 10, 2026, 5:32 am
শিরোনাম :
আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন আইফোনের লোভে বন্ধুকে হত্যা, আটক ২ ধারণক্ষমতার তিনগুণ রোগী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বেড সংকট, জনবল স্বল্পতা ও ওষুধের ঘাটতিতে বাড়ছে ভোগান্তি জমি বিরোধের জেরে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ ফল ব্যবসায়ীর বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আগ্রহী ১০ নেতা, চলছে জোর জল্পনা এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নতুন হেড কোচ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজে মিললো ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা হেলিকপ্টার বিধ্বস্তে আমিরাতের দুই সৈন্য নিহত

মুকসুদপুরে ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

অভয়নগর প্রতিবেদক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় প্রায় ১৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ও শনিবার উপজেলার রাঘদী ইউনিয়নে দেশি-প্রবাসীদের সেবামূলক সংগঠন চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, চিড়া, মুড়ি, চিনি, ছোলা ও ট্যাংসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য। সংগঠনের উদ্যোক্তা মাসুদুর রহমান, সালাউদ্দিন শেখ, বিপ্লব খানসহ অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন এবং উপকারভোগীদের মাঝে সামগ্রী বিতরণ করেন।
সংগঠনের উদ্যোক্তা মাসুদুর রহমান জানান, দেশি-প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা সারাবছর অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করছে। সংকটকালীন সময়ে সহায়তা প্রদানসহ সমাজের কল্যাণে তাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।



ফেসবুক কর্নার