
যশোরের কৃতি সন্তান ও যশোর-৩ আসনের সংসদ সদস্য, গণতান্ত্রিক সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দৈনিক লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় ফোরামের সভাপতি এস এম মজনুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, সহ-সভাপতি অশোক কুন্ডু, যুগ্ম সম্পাদক মকুরুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দের সঙ্গে কিছু সময় কুশল বিনিময় করেন প্রতিমন্ত্রী। স্থানীয় সাংবাদিকতা, গণমাধ্যমের ভূমিকা এবং উন্নয়ন কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার বিষয়েও সংক্ষিপ্ত আলোচনা হয় বলে জানা গেছে।
সাংবাদিক নেতারা আশা প্রকাশ করেন, যশোরের উন্নয়ন ও জ্বালানি খাতের অগ্রযাত্রায় প্রতিমন্ত্রীর নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন অব্যাহত থাকবে। অপরদিকে প্রতিমন্ত্রীও গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি গুরুত্বারোপ করেন।