March 10, 2026, 5:36 am
শিরোনাম :
আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন আইফোনের লোভে বন্ধুকে হত্যা, আটক ২ ধারণক্ষমতার তিনগুণ রোগী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বেড সংকট, জনবল স্বল্পতা ও ওষুধের ঘাটতিতে বাড়ছে ভোগান্তি জমি বিরোধের জেরে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ ফল ব্যবসায়ীর বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আগ্রহী ১০ নেতা, চলছে জোর জল্পনা এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নতুন হেড কোচ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজে মিললো ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা হেলিকপ্টার বিধ্বস্তে আমিরাতের দুই সৈন্য নিহত

লালপুরে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মুনজুরুল রহমান নাটোর

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরের লালপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালিত হয়েছে। শনিবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে লালপুর থানা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনজুর রহমান, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রিয়াজুল হাসান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও শুদ্ধ বাংলা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান ধারনার রশিদ পাপ্পুর নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় রবিউল ইসলাম রবিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া গ্রিন ভ্যালি পার্ক, লালপুর পাবলিক লাইব্রেরিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।



ফেসবুক কর্নার