April 29, 2026, 10:29 am
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার

মহান শহিদ দিবসে ইমামদের পবিত্র কোরআন খতম

অভয়নগর প্রতিবেদক

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শনিবার বায়তুল মোকাররমসহ দেশের প্রত্যেক উপজেলা মডেল মসজিদ সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে পবিত্র কোরআন খতম ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প শিক্ষক ও ইমামদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।
এ কার্যক্রমের অংশ হিসেবে শরীয়তপুরের নড়িয়া উপজেলা মডেল মসজিদে কোরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ হেলালউদ্দিন, মডেল মসজিদের কেয়ারটেকার ও প্রকল্প শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন খতম শেষে তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন এবং নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ভাষাসৈনিক গোলাম মাওলাকে স্মরণ করেন। শেষে দরুদ পাঠ ও ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



ফেসবুক কর্নার