March 10, 2026, 5:33 am
শিরোনাম :
আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন আইফোনের লোভে বন্ধুকে হত্যা, আটক ২ ধারণক্ষমতার তিনগুণ রোগী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বেড সংকট, জনবল স্বল্পতা ও ওষুধের ঘাটতিতে বাড়ছে ভোগান্তি জমি বিরোধের জেরে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ ফল ব্যবসায়ীর বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আগ্রহী ১০ নেতা, চলছে জোর জল্পনা এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নতুন হেড কোচ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজে মিললো ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা হেলিকপ্টার বিধ্বস্তে আমিরাতের দুই সৈন্য নিহত

কাউনিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

অভয়নগর প্রতিবেদক

কাউনিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। শনিবার রাতের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত সভায় ভাষা আন্দোলনের তাৎপর্য ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অঙ্কন পাল, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার, থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হকসহ অন্যান্য কর্মকর্তারা। বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।



ফেসবুক কর্নার