April 29, 2026, 10:29 am
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার

নন্দীগ্রামে নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনের মাধ্যমে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট, নন্দীগ্রাম পৌরসভা, থানা পুলিশ, কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি ও বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৯, বগুড়া-৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী সাজু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।
সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



ফেসবুক কর্নার