
চট্টগ্রাম নগরীতে মূল্যতালিকা হালনাগাদ করে প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরীর স্টেশন রোড এলাকার ফলমন্ডিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের মালিকদের জরিমানার পাশাপাশি ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার অঙ্গীকারনামা নেওয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান জানান, রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, রমজান মাসজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।