April 29, 2026, 10:21 am
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার

প্রতিবন্ধী কল্যাণ ও পুনর্বাসন সংস্থার উদ্যোগে ফুলবাড়ীগেটে ইফতার মাহফিল

মামুন মোল্লা খুলনা।

প্রতিবন্ধী কল্যাণ ও পুনর্বাসন সংস্থার উদ্যোগে খুলনার ফুলবাড়ীগেটে শনিবার (২১ ফেব্রুয়ারি) বাদ আসর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অসহায়, দুস্থ ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে এ ইফতার আয়োজন করা হয়।
সংস্থার সভাপতি মমরেজ আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ও খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন লোকমান হাওলাদার, মান্দার দুলাল হাওলাদার, জাহাঙ্গীর, ইসমাইল খাঁ, জাফর, রাজিব, জাহানারা, মোশারফ মুক্তা ও হারুনুর রশিদ মন্ডলসহ অন্যান্যরা। দোয়া পরিচালনা করেন শামসুল আলম।
অনুষ্ঠানে বক্তারা সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার