April 29, 2026, 10:31 am
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার

শার্শায় পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা, আটক ৩

অভয়নগর প্রতিবেদক

যশোরের শার্শায় পল্লী চিকিৎসক আলামিন (৩৫) হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাদের আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়েছে। আটকরা হলেন—দক্ষিণ বুরুজবাগান গ্রামের আলাউদ্দিন আলা, লালন হোসেন ও সেলিম মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আলামিনকে আঘাত করে হত্যা করে। পরদিন নিহতের পরিবার শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তদন্তের অংশ হিসেবে পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করে।
শার্শা থানা ওসি (তদন্ত) শাহ আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়দের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ উঠলেও পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।



ফেসবুক কর্নার