June 24, 2026, 6:23 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

ওসাসুনার কাছে হেরে শীর্ষস্থান হারানোর শঙ্কায় রিয়াল মাদ্রিদ

অভয়নগর প্রতিবেদক

লিগে টানা ৮ জয়ের পর অবশেষে জয়রথ থামলো রেকর্ড চ্যাম্পিয়র রিয়াল মাদ্রিদের। ওসাসুনার কাছে ২-১ গোলে হেরে শীর্ষস্থান হারানোর শঙ্কায় লস ব্ল্যাঙ্কোসরা।
ওসাসুনার ঘরের মাঠে ধারহীন আক্রমণে পুরো সময়জুড়ে ধুঁকতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। থিবো কোর্তোয়ার ভুলে, ম্যাচের ৩৮ মিনিটে, পিছিয়ে পড়ে গ্যালাকটিকোসরা।

পাল্টা আক্রমণ রুখতে গিয়ে ব্লুদিমিরকে বক্সে ফাউলের পর ভিএআরের সাহায্যে পেনাল্টির নির্দেশ দেন রেফারির। আর তা থেকেই ডেডলক ভাঙে ওসাসুনা।
এরপর ম্যাচের ৭৩ মিনিটে, ফেদেরিকো ভালভের্দের বাড়ানো পাসে নির্ভুল এক শটে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ যখন ড্র’য়ের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ব্যবধান গড়ে দেন রাউল গার্সিয়া। দারুণ কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে স্বাগতিকদের ২-১ গোলের জয় নিশ্চিত করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।



ফেসবুক কর্নার