April 29, 2026, 9:11 am
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার

ত্রিশালে সড়ক নির্মাণকাজ নিয়ে তোলপাড়

অভয়নগর প্রতিবেদক

ত্রিশাল উপজেলার ৩ নং কাঁঠাল ইউনিয়নের দরিকাঁঠাল এলাকায় পাকা সড়কের কার্পেটিং নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়কটি নিম্নমানের উপকরণ ব্যবহার করে নির্মাণ করা হয়েছে, ফলে হাত দিয়ে টেনে তুললেই কার্পেটিং উঠে যাচ্ছে। বর্ষার আগে সড়ক আবারও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
জানা যায়, দরিকাঁঠাল থেকে কাজীরশিমলা পর্যন্ত ১ কিলোমিটার সড়ক নির্মাণের প্রকল্পে এই অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্পেটিং উঠে যাওয়ার দৃশ্য ভিডিও হিসেবে ছড়িয়ে দিচ্ছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সড়ক পরিদর্শনে যান ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী এবং এলজিইডি উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন। তারা কাজের মান নিয়ে সন্তুষ্ট প্রকাশ করলেও স্থানীয়রা তীব্র প্রতিবাদ জানায়।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করেছেন, সড়কের ধুলাবালি ও ময়লা পরিষ্কার না করে বিটুমিন প্রয়োগ করা হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে।
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে এই ১ কিলোমিটার সড়ক নির্মাণের দায়িত্ব পেয়েছে মেসার্স রহমান এন্টারপ্রাইজ। প্রকল্পের বাজেট ধরা হয়েছে ১ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৮৪ টাকা। সম্প্রতি ৪০০ মিটার অংশে কার্পেটিং কাজ সম্পন্ন হয়েছে।
স্থানীয় বাসিন্দারা পুনরায় মানসম্মত কাজ করার এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. রাজু আহমেদ জানিয়েছেন, সরকারি নীতিমালা অনুসরণ করে কাজ করা হয়েছে এবং কোনো অনিয়ম হয়নি।
এলজিইডি উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেনও দাবি করেছেন, “পিচঢালাই দেওয়ার পরদিনই স্থানীয়রা কার্পেটিং তুলে ফেলেছেন। কাজে কোনো অনিয়ম হয়নি।”
ত্রিশাল ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, “কাজে অনিয়মের অভিযোগ থাকলে প্রশাসনকে জানানো উচিত ছিল। নিজের হাতে কার্পেটিং তুলে ফেলা অনুচিত। পরিদর্শনে কোনো অনিয়ম পাওয়া যায়নি।”
এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ ও প্রশাসনের বক্তব্যের মধ্যে দ্বিমত তৈরি হয়েছে। ফলে প্রকল্পটির ভবিষ্যৎ কার্যক্রম এবং মান নিয়ন্ত্রণ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।



ফেসবুক কর্নার