March 10, 2026, 3:57 am
শিরোনাম :
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আগ্রহী ১০ নেতা, চলছে জোর জল্পনা এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নতুন হেড কোচ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজে মিললো ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা হেলিকপ্টার বিধ্বস্তে আমিরাতের দুই সৈন্য নিহত তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ার মেধাবী শিক্ষার্থী রিজওয়ান হোসেন রাজশাহী ক্যাডেট কলেজে চান্স অর্জন ব্রাহ্মণবাড়িয়ায় ডিকে বেকারিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানে ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত এমপি আলী আজম

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর রোববার (২২ ফেব্রুয়ারি) ঝিনাইদহে দুটি সরকারি হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন এবং রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
সকাল ১১টায় ঝিনাইদহের বিশেষায়িত ২৫ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল প্রাঙ্গণ থেকে কার্যক্রম শুরু হয়। পরে বাসটার্মিনাল সংলগ্ন চক্ষু হাসপাতালেও একই কর্মসূচি পালন করা হয়। পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে এমপি হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শিশু হাসপাতালের দায়িত্বরত পরিচালক ডা. ফরিদ হাসান জামিল, বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি আলমগীর হোসেনসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।
সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর বলেন, ২৫ শয্যা শিশু হাসপাতালটি ২০০১-০৬ সালে নির্মিত হলেও পরবর্তীতে যথাযথ গুরুত্ব পায়নি। হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান। পাশাপাশি ঝিনাইদহ-২ আসনে চাঁদাবাজি, দুর্নীতি, মাদকসহ বিভিন্ন অনিয়ম দমনে কঠোর অবস্থান নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শিশু হাসপাতালে আধুনিক ডাস্টবিন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে হাসপাতালের সেবার পরিবেশ আরও উন্নত হবে।



ফেসবুক কর্নার