June 23, 2026, 4:43 am
শিরোনাম :
কুড়িগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হামলা শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল মেসির, সমান ৪ গোল করে ২য়-৩য় অবস্থানে এমবাপ্পে-হালান্ড মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ!

শিক্ষামন্ত্রীর কাছে ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদের পদত্যাগপত্র জমা

অভয়নগর প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন-এর হাতে তিনি পদত্যাগপত্র তুলে দেন।
গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন অধ্যাপক নিয়াজ আহমদ খান। জানা গেছে, নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক কার্যক্রম সহজ করতে তিনি এই সিদ্ধান্ত নেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি তার মূল কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগ-এ শিক্ষকতায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
২০২৪ সালের ২৭ আগস্ট বিশেষ পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সচল রাখা ও স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখেন। উপাচার্যের পদত্যাগের পর নতুন নিয়োগ নিয়ে ক্যাম্পাসে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকার চ্যান্সেলর ও রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে দ্রুতই নতুন উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করবে।



ফেসবুক কর্নার