June 23, 2026, 4:54 am
শিরোনাম :
কুড়িগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হামলা শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল মেসির, সমান ৪ গোল করে ২য়-৩য় অবস্থানে এমবাপ্পে-হালান্ড মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ!

নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তানভীর আজাদ জাহিদ

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিল, উসকানিমূলক বক্তব্য এবং দেশকে অস্থিতিশীল করার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
সোমবার বিকেল সাড়ে ৪টায় দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। দলীয় সূত্রে জানা যায়, বৃহত্তর কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্দেশনায় এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি দৌলতপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান বক্তা ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম রেজা মোল্লা।
বক্তব্যে তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে রাজনীতি করে। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে দলটি রাজপথে রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, দৌলতপুর উপজেলা বিএনপি বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় অধিক সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা ও স্থানীয় নেতৃত্বের সমন্বয়ে নেতাকর্মীরা গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে রয়েছে।
সমাবেশে উসকানিমূলক কর্মকাণ্ড, নাশকতা কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে বিএনপি বদ্ধপরিকর বলেও নেতৃবৃন্দ উল্লেখ করেন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ বিলাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, হাজারো নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচি দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততার প্রতিফলন। দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র ও জননিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও দলটি ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার