April 29, 2026, 10:08 am
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১

নবী ওলিউল্লাহ

 

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে।
সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত সদর মডেল থানার শিমুলতলা বালুচর গ্রামে পরিচালিত এ অভিযানে মো. নুরুল ইসলাম ওরফে বুধু মন্ডল (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শিমুলতলা বালুচর গ্রামের বাসিন্দা।
অভিযানকালে তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদক নির্মূলে অধিদপ্তরের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।



ফেসবুক কর্নার