July 3, 2026, 6:17 am
শিরোনাম :
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের,মাঝে বিতরণ হলো বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি ৮৮ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতল সুইজারল্যান্ড মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান জোরদার, গ্রেপ্তার ৩ বিতর্কের মুখে শ্রদ্ধার ‘ঈথা’ সিনেমা! ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন আটক নোয়াখালীতে ময়লার স্তুপে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা

নবনির্বাচিত সাংসদ অধ্যাপক গোলাম রসুলের চাঁদাবাজ-মুক্ত ও আধুনিক পৌরসভা গড়ার অঙ্গীকার

অভয়নগর প্রতিবেদক

নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল চাঁদাবাজ ও মাদকমুক্ত আধুনিক মডেল পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডে এলাকাবাসী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অঙ্গীকার জানান।
অধ্যাপক গোলাম রসুল বলেন, নওয়াপাড়া পৌরসভাকে চাঁদাবাজ ও মাদকমুক্ত রেখে একটি আধুনিক, নাগরিকবান্ধব ও সুশৃঙ্খল পৌরসভায় রূপান্তর করা হবে। তিনি আরও বলেন, নিরাপদ ও উন্নত নগর পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য এবং জনগণের সক্রিয় সহযোগিতায় একটি আদর্শ মডেল পৌরসভা গঠনের অঙ্গীকারও ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়াসহ নেতাকর্মী ও স্থানীয়রা অধ্যাপক গোলাম রসুলকে ফুল দিয়ে বরণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতের আমীর সরদার শরিফ হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা এবং পৌর আমীর মাওলানা আলতাফ হোসেনসহ অন্যান্য নেতা ও কর্মীরা।



ফেসবুক কর্নার