July 3, 2026, 6:19 am
শিরোনাম :
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের,মাঝে বিতরণ হলো বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি ৮৮ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতল সুইজারল্যান্ড মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান জোরদার, গ্রেপ্তার ৩ বিতর্কের মুখে শ্রদ্ধার ‘ঈথা’ সিনেমা! ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন আটক নোয়াখালীতে ময়লার স্তুপে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা

পানছড়িতে বিজিবি’র মেডিকেল ক্যাম্প: দরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

অভয়নগর প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় বৌদ্ধ মণিপাড়া বিওপির নতুন কচুছড়িমুখ পাড়ায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর নাঈমুল মুশফিক নাঈম উপস্থিত থেকে স্থানীয় পাহাড়ি দরিদ্র, অসহায় ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পে মোট ৩৯ জন স্থানীয় পাহাড়ি বাসিন্দা চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্থানীয়রা বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ইতিবাচক সাড়া দিয়েছেন।



ফেসবুক কর্নার