April 29, 2026, 7:24 am
শিরোনাম :
সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার নেত্রকোনায় বিশেষ অভিযানে চোলাই মদ-গাঁজাসহ নারী গ্রেফতার

বটিয়াঘাটায় ঘের দখলের অভিযোগ: ভুক্তভোগীর নিরাপত্তাহীনতা বৃদ্ধি

অভয়নগর প্রতিবেদক

বটিয়াঘাটার বিরাট গ্রামের টিপু শেখের পৈতৃক সূত্রে দীর্ঘ ৩০-৪০ বছর ধরে ভোগদখল করা একটি মাছ ও ধানের ঘের জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ গোলাম রব্বানী (টিপু) ও অভিযোগে স্বাক্ষরকারীরা লিখিত অভিযোগে জানিয়েছেন, গত ১৯ ফেব্রুয়ারি সকালে রণজিতেরহুলা গ্রামের লিয়াকত সরকার, সুলাইমান শেখ, মিরাজুল, লিটু মোল্লা, তসলিম শেখসহ একদল ব্যক্তি তাদের ঘেরে এসে স্থানীয় প্রভাবশালী “গ্রেনেড বাবু”র নাম ভাঙিয়ে ঘর ছেড়ে দেওয়ার হুমকি দেন। অভিযোগে আরও বলা হয়, ফোনেও একই ধরনের হুমকি দেওয়া হচ্ছে।
এ ঘটনায় টিপুসহ আরও কয়েকজন ভুক্তভোগী নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ সমাধান চান এবং আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, দখলের পেছনে থাকা ব্যক্তিরা হলেন টিপু শেখ, আনোয়ার হোসেন, সোহেল পারভেজ, রমিজুল শেখ, কামাল সরদার, আব্দুল হক, আলমগীর হোসেন ও ওবায়দুর রহমান।
স্থানীয়রা বলছেন, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে ক্ষতিগ্রস্থ পরিবার আরও বিপদের মুখে পড়তে পারে এবং সংঘাতের আশঙ্কা বাড়বে।



ফেসবুক কর্নার