April 29, 2026, 7:22 am
শিরোনাম :
সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার নেত্রকোনায় বিশেষ অভিযানে চোলাই মদ-গাঁজাসহ নারী গ্রেফতার

মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন সার্জনসহ ৯ চিকিৎসক যোগদান, সেবার মান উন্নয়নের আশা

মাসুম বিল্লাল মনিরামপুর যশোর

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের ডাক্তার সংকট দূর করতে ১ জন ডেন্টাল সার্জনসহ ৯ জন নতুন চিকিৎসক যোগদান করেছেন।
উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা মাত্র ৫০টি, যেখানে ডাক্তার থাকার কথা ছিল ২৬ জন। কিন্তু পরিবার পরিকল্পনা, আউটডোর ও জরুরি বিভাগের দীর্ঘদিনের চিকিৎসক সংকটের কারণে মণিরামপুরবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছিল।
ডাঃ অনুপ বসু, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, ৪৮তম বিসিএস এর মাধ্যমে যোগদানকারী এই ৯ চিকিৎসক হলেন ডাঃ জয়িতা মন্ডল, ডাঃ রাফসান জনি, ডাঃ অনিক দত্ত, ডাঃ এমডি মনিফ মশিয়ার মম, ডাঃ প্রিয়াঙ্কা দত্ত, ডাঃ ফাতেমা সুনান, ডাঃ রুবায়েদ মাসরুর মাসুক, ডাঃ শারমিনা খাতুন এবং ডেন্টাল সার্জন ডাঃ সজিব কুন্ডু। তারা ১৯ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করেছেন।
নবাগত চিকিৎসকদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাইয়াজ আহমেদ ফয়সাল। তিনি আশাবাদ প্রকাশ করেন, এই পদায়নের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট আপাতত সমাধান হয়েছে এবং সেবার মান উন্নত হবে।
স্থানীয়রা ও জনপ্রতিনিধিরা স্বাস্থ্য অধিদপ্তরের এই উদ্যোগকে প্রশংসা করেছেন এবং সেবার মান বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।



ফেসবুক কর্নার