April 23, 2026, 10:31 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

ঝিনাইদহে বিএনপির সভায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ৮

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সমন্বয় সভায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ পুলিশসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১২ টার দিকে কালীগঞ্জ থানার সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের নির্বাচনী অফিসে এই ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই জাহিদ, কনস্টেবল পিকুল ও কনস্টেবল সেলিম। এর মধ্যে দুইজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
নেতাকর্মীদের জানান, শুক্রবার সকালে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি প্রার্থী রাশেদ খানের পরাজয়ের কারণ নিয়ে মহারাজপুর ইউনিয়ন বিএনপির সমন্বয় সভা চলছিল। এ সময় মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে জামায়াতের পক্ষে ভোট দেওয়ার অভিযোগ তুলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী। এতে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে তারা থানার ভিতরে প্রবেশ করে সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ৩ পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ করে সংঘর্ষে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, বিএনপির সমন্বয় সভার সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। তারা থানায় ঢুকে সংঘর্ষে লিপ্ত হওয়ায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



ফেসবুক কর্নার