April 28, 2026, 1:04 pm
শিরোনাম :
ধামরাইয়ে বেইলি ব্রিজের বেহাল দশা: দুর্ঘটনায় আহত বৃদ্ধা, উদ্ধার করল ফায়ার সার্ভিস ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সুশাসনের গুরুত্ব কালবৈশাখীর তাণ্ডবে সুনামগঞ্জে বিপর্যয়, শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, নিলামে বিক্রি ও জরিমানা গাজীপুরে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে শ্রমজীবীরা তেলের লাইনে দাঁড়িয়ে এক ব্যক্তির মৃত্যু, জনভোগান্তি চরমে কুষ্টিয়ায় রহস্যময় পার্সেল বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভ্যানচালক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঝিনাইদহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত বন্যহাতির তাণ্ডবে ক্ষতির আশঙ্কায় আগাম ধান কাটছেন পাহাড়ি কৃষকরা দেবিদ্বারে কলেজে হামলার অভিযোগ, শিক্ষার্থীসহ আহত ৭

বাগেরহাট রামপালে সাংবাদিককে চাঁদা ও প্রাণনাশের হুমকি

আরিফ হাসান রামপাল বাগেরহাট

বাগেরহাটের রামপাল উপজেলায় ফ্রিল্যান্স সাংবাদিক মোঃ সোহানুর রহমানকে ১ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ভুক্তভোগী এই ঘটনায় রামপাল থানায় জিডি (নং-১১২২) দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ইব্রাহীম শেখ ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট এবং শারীরিক হামলার হুমকি দিয়েছেন।
সোহানুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবামূলক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত। অভিযুক্ত ও তার সহযোগীরা পূর্বেও তাকে বিভিন্ন মাধ্যমে চাঁদা দাবির চেষ্টা করেছেন। গত ২৫ ফেব্রুয়ারি ফেসবুকে সরাসরি মেসেজের মাধ্যমে টাকা দাবি করা হয় এবং বিকাশ নম্বর পাঠানো হয়। নিরাপত্তাজনিত উদ্বেগে সাংবাদিক থানায় যান।
রামপাল থানার এসআই জহিরুল ইসলাম অভিযোগটি তদন্ত করছেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযুক্ত আইডি হ্যাক হয়েছে দাবি করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ইব্রাহীম শেখ উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং বিভিন্ন অভিযোগে জড়িত থাকার কথাও উল্লেখ করা হয়। সচেতন মহল দ্রুত ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।



ফেসবুক কর্নার