April 28, 2026, 1:58 pm
শিরোনাম :
ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ৩২তম সাধারণ সভা অনুষ্ঠিত তাড়াশে পুকুর খননে মিলল প্রাচীন নিদর্শন, এলাকায় চাঞ্চল্য হজ পালনে গিয়ে সৌদি আরবে জামালপুরের শিক্ষকের মৃত্যু জান্নাতুল বাকিতে দাফন সম্পন্ন  ধামরাইয়ে বেইলি ব্রিজের বেহাল দশা: দুর্ঘটনায় আহত বৃদ্ধা, উদ্ধার করল ফায়ার সার্ভিস ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সুশাসনের গুরুত্ব কালবৈশাখীর তাণ্ডবে সুনামগঞ্জে বিপর্যয়, শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, নিলামে বিক্রি ও জরিমানা গাজীপুরে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে শ্রমজীবীরা তেলের লাইনে দাঁড়িয়ে এক ব্যক্তির মৃত্যু, জনভোগান্তি চরমে কুষ্টিয়ায় রহস্যময় পার্সেল বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভ্যানচালক

কালবৈশাখীর তাণ্ডবে সুনামগঞ্জে বিপর্যয়, শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত

অভয়নগর প্রতিবেদক

সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোররাত আনুমানিক ৪টার দিকে প্রবল দমকা হাওয়া ও ঝড়ের তাণ্ডবে শতাধিক পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ে অনেক ঘরের টিনের চালা উড়ে যায় এবং অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। ভেঙে পড়া গাছ ও বৈদ্যুতিক খুঁটি বিভিন্ন সড়কে পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হয় এবং পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ের তীব্রতা ছিল অত্যন্ত ভয়াবহ। হঠাৎ শুরু হওয়া এই দুর্যোগে মুহূর্তেই অনেক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। অনেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
এদিকে হাওরাঞ্চলে ধান কাটার মৌসুম চলমান থাকলেও শ্রমিক সংকটের কারণে কৃষকরা আগে থেকেই বিপাকে ছিলেন। নতুন করে ঝড়ের আঘাতে ফসল ও ঘরবাড়ির ক্ষতি তাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে দিরাই সমাজসেবা ফাউন্ডেশন। সংগঠনটির নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম জিলানী, কোষাধ্যক্ষ কেপেন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ, প্রচার সম্পাদক গোপাল দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য দ্রুত সরকারি সহায়তা প্রয়োজন। পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।



ফেসবুক কর্নার