April 28, 2026, 8:20 am
শিরোনাম :
দেবিদ্বারে কলেজে হামলার অভিযোগ, শিক্ষার্থীসহ আহত ৭ বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঝড়ের আভাস, কয়েক অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা রংপুর রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুরে রাজধানীর আবাসিক এলাকায় বেপরোয়া অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি জকসু ও ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, ছিনতাইয়ের পর হত্যার আশঙ্কা সীমান্তে অভিযানে ভারতীয় ট্রাক থেকে বিপুল চেতনানাশক ট্যাবলেট জব্দ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, সেবায় ভোগান্তিতে রোগীরা তীব্র গরমে সরই উচ্চ বিদ্যালয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, ইউপি প্রশাসকের ৫ দফা নির্দেশনা

তজুমদ্দিনে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ে দলীয় ব্যানার টানানো, পরে অপসারণ

অভয়নগর প্রতিবেদক

ভোলার তজুমদ্দিন উপজেলায় দীর্ঘদিন বন্ধ থাকা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ দলীয় ব্যানার টানানোকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের ছাদের সামনের দেয়ালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নুরুন্নবী চৌধুরী শাওনের ছবি সম্বলিত একটি ব্যানার ঝুলতে দেখা যায়। তবে কে বা কারা, কখন এটি টানিয়েছে—তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। পরে দুপুর একটার দিকে বিএনপির নেতাকর্মীরা এসে ব্যানারটি নামিয়ে নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সরেজমিনে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সড়কমুখী অংশে ব্যানারটি ঝুলানো ছিল। পথচারীদের অনেকেই ব্যানারের ছবি ও ভিডিও ধারণ করেন।
স্থানীয় দোকানদাররা জানান, ব্যানারটি কে বা কারা টানিয়েছে, সে বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। একজন দোকানদার বলেন, ৩ নম্বর চাঁদপুর ইউনিয়ন পরিষদের একতলা ভবনটি আগে আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। গত ৫ আগস্টের ঘটনার পর থেকে ভবনটি তালাবদ্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে, মই ব্যবহার করে কেউ ছাদে উঠে ব্যানারটি টানাতে পারে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, “রাতের আধারে কারা ব্যানার লাগিয়েছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার