June 24, 2026, 2:18 pm
শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার

উপবৃত্তির ফরমে স্বাক্ষরের কথা বলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: গোবিন্দগঞ্জে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. রঞ্জু (৫০) নামে এক কলেজ অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে পৌর এলাকার পান্থাপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রঞ্জু উপজেলার পন্ডিতপুর কলেজের অধ্যক্ষ এবং গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর উপবৃত্তির ফরমে স্বাক্ষরের কথা বলে অভিযুক্ত অধ্যক্ষ এক ছাত্রীকে নিজের বাসায় ডেকে নেন। সেখানে তিনি জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন করেন।
ভুক্তভোগী ছাত্রী শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে গোবিন্দগঞ্জ থানায় অধ্যক্ষ রঞ্জুকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ যা বলছে
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহজাহান জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, গ্রেপ্তারকৃত অধ্যক্ষকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার