June 24, 2026, 2:18 pm
শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার

ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টা পেরোলেও রহস্য উদঘাটন হয়নি, আটক ২

অভয়নগর প্রতিবেদক

পাবনার ঈশ্বরদী উপজেলায় দাদি ও নাতনিকে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো হত্যার কারণ উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন একই এলাকার নুরুল মন্ডলের ছেলে রাব্বি মন্ডল এবং মফেজ্জল হোসেনের ছেলে শরিফুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া এলাকা থেকে জয়নাল খাঁর মা সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি জামিলা আক্তার (১৫)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে এলাকায় কান্নার শব্দ শোনা গেলেও সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঘটনার পর রাজশাহী বিভাগীয় অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) শামীম আহমেদ, পাবনা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তে র‌্যাব, পিবিআই, সিআইডি ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
পুলিশ সূত্র জানায়, ঘটনার রাতে বাড়িতে দাদি ও নাতনি ছাড়া আর কেউ ছিলেন না। নিহত কিশোরীর বাবা এক সপ্তাহ ধরে বাড়ির বাইরে ছিলেন। পারিবারিক বা অন্য কোনো বিরোধ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবণ কুমার বলেন, “ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ গুরুত্বসহকারে কাজ করছে। সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
পাবনা জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, “এটি একটি জঘন্য অপরাধ। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। তদন্তে একাধিক টিম কাজ করছে। রহস্য উদঘাটন হলে বিস্তারিত জানানো হবে।”
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।



ফেসবুক কর্নার