July 2, 2026, 2:16 pm
শিরোনাম :
বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত কারাগারে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন খামেনির দাফনে ৩ কোটি ৫০ লাখ মানুষের সমাগমের আশা, ভাঙতে পারে ১৯৮৯ সালের রেকর্ড ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ, খোলা আকাশের নিচে চলছে পাঠদান; চরম দুর্ভোগে পঞ্চগড়ের শিক্ষার্থীরা দাম কমল এলপি গ্যাসের জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় উদ্বেগ প্রকাশ জামায়াতের অগ্রিম বুকিংয়ে আলিয়ার ‘আলফা’র বাজিমাত এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

আব্দুলপুর আগুনের বিভীষিকা — এক রাতেই ছাই স্বপ্ন, পথে বসলো পরিবার

অভয়নগর প্রতিবেদক
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 256;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 48;

লালপুর উপজেলার আব্দুলপুরের সাহাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রাত তিনটার পর হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই টিনের ঘরটি দাউদাউ করে জ্বলে ওঠে। পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে ঘর থেকে বের হতে পারলেও ঘরের ভেতরে থাকা প্রায় সব সম্পদ আগুনে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ঘরে থাকা দুটি গরুর মধ্যে একটি আগুনে পুড়ে মারা যায় এবং অন্যটিকে স্থানীয়দের সহায়তায় কষ্টে উদ্ধার করা হয়। নগদ প্রায় দেড় লাখ টাকা, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও আসবাবপত্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ছোট শিশুকে উদ্ধার করতে গিয়ে পরিবারের এক বৃদ্ধার হাত পুড়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আজ সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া টিনের ঘর মাটিতে লুটিয়ে আছে, চারদিকে ছড়িয়ে রয়েছে ছাই আর পোড়া জিনিসপত্র। যে জমিতে ঘরটি ছিল সেটিও অন্যের মালিকানাধীন হওয়ায় পরিবারটি এখন সম্পূর্ণ আশ্রয়হীন। এক রাতের আগুনে সর্বস্ব হারিয়ে তারা মানবেতর জীবনযাপনের শঙ্কায় দিন কাটাচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। এখন সবার প্রশ্ন—এই অসহায় পরিবারের দুর্দিনে কে এগিয়ে আসবে?



ফেসবুক কর্নার