April 28, 2026, 6:57 am
শিরোনাম :
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, ছিনতাইয়ের পর হত্যার আশঙ্কা সীমান্তে অভিযানে ভারতীয় ট্রাক থেকে বিপুল চেতনানাশক ট্যাবলেট জব্দ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, সেবায় ভোগান্তিতে রোগীরা তীব্র গরমে সরই উচ্চ বিদ্যালয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, ইউপি প্রশাসকের ৫ দফা নির্দেশনা নেত্রকোনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি ধামরাইতে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ মৌলভীবাজারে আধুনিক পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন

রামপালে প্রতিমন্ত্রী ড. শেখ ফারিদুল ইসলাম-এর সম্মানে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল

আরিফ হাসান রামপাল বাগেরহাট

বাগেরহাটের রামপাল উপজেলায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফারিদুল ইসলাম-এর সম্মানে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।
উপজেলার গিলাতলা এলাকায় অবস্থিত গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিকেল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত আইজিপি (অব.) শেখ ওমর ফারুক।
সভাপতির বক্তব্যে তিনি আশা প্রকাশ করেন, ড. শেখ ফারিদুল ইসলামের নেতৃত্বে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকার আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করবে। বক্তারা বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিমন্ত্রী পরিবেশ সংরক্ষণ, বনসম্পদ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্রিয় উদ্যোগ নিচ্ছেন। বিশেষ করে উপকূলীয় জেলা বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়, জলাবদ্ধতা ও লবণাক্ততার মতো ঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে সরকারের উন্নয়ন পরিকল্পনা, পরিবেশ সুরক্ষা কার্যক্রম এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ এবং এ লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।
সংবর্ধনা পর্ব শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল মানুষের উপস্থিতি রামপালজুড়ে ব্যাপক সাড়া ফেলে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন জনগণের সঙ্গে জনপ্রতিনিধিদের সরাসরি যোগাযোগ জোরদার করে এবং উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।



ফেসবুক কর্নার