April 28, 2026, 6:46 am
শিরোনাম :
সীমান্তে অভিযানে ভারতীয় ট্রাক থেকে বিপুল চেতনানাশক ট্যাবলেট জব্দ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, সেবায় ভোগান্তিতে রোগীরা তীব্র গরমে সরই উচ্চ বিদ্যালয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, ইউপি প্রশাসকের ৫ দফা নির্দেশনা নেত্রকোনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি ধামরাইতে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ মৌলভীবাজারে আধুনিক পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত — দেওয়ানগঞ্জে অসহায় প্রতিবন্ধীর পাশে ইউএনও

অভয়নগর প্রতিবেদক

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অসহায় এক প্রতিবন্ধী ব্যক্তির দুর্দশার বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
জানা গেছে, নুর ইসলাম (পিতা: সুরুজ্জামান), গ্রাম: ঝালকচর, ইউনিয়ন: বাহাদুরাবাদ—জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। দীর্ঘদিন ধরে তিনি আর্থিক ও চিকিৎসা সহায়তার অভাবে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে ইউএনও দ্রুত পদক্ষেপ নেন। তাঁর নির্দেশনায় নুর ইসলামের প্রতিবন্ধী ভাতার প্রক্রিয়া শুরু করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার পাশাপাশি একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়।
এছাড়া ছবিতে দেখা আরেক প্রতিবন্ধী যুবক সুজনও একই গ্রামের বাসিন্দা এবং তিনিও জন্মগতভাবে প্রতিবন্ধী। তাদের পরিবারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, মানবিক প্রশাসনের প্রকৃত অর্থই হলো মানুষের বিপদে পাশে দাঁড়ানো। উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত ও সহানুভূতিশীল উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করছেন, এমন আন্তরিক পদক্ষেপ প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করবে।



ফেসবুক কর্নার