April 28, 2026, 5:02 am
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি ধামরাইতে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ মৌলভীবাজারে আধুনিক পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই

পটিয়ায় কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরী-এর সৌজন্যে ইফতার মাহফিল

অভয়নগর প্রতিবেদক

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় কানাডা প্রবাসী সাংবাদিক ও পটিয়া সচেতন নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী মফিজুল ইসলাম বাবলু চৌধুরী-এর সৌজন্যে সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পটিয়া ফ্যামেলি কিচেন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে পটিয়ার গুণীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক ফোরামের প্রধান উপদেষ্টা প্রফেসর আবু তৈয়ব। সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব আলমগীর আলম এবং স্বাগত বক্তব্য দেন ফোরামের আহ্বায়ক এডভোকেট জসীম উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী। এছাড়া রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠকসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আলোচনা পর্বে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা পটিয়ার উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।



ফেসবুক কর্নার