March 7, 2026, 12:40 pm
শিরোনাম :
গাইবান্ধায় দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি এলাকাবাসীর ঈদ উপলক্ষে ২৮০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ স্বপ্নের অংকুর যুব সংগঠনের বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মোকামতলায় নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন: শিক্ষার প্রসারে প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের যে ভুলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ, সতর্কতা জারি ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল বদলাল ভারত ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ কাউখালীতে জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের হামলা

গোবিন্দগঞ্জে দুটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন রবিবার (১ মার্চ ২০২৬) গোবিন্দগঞ্জ পৌরসভায় দুটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়ামিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহ্মেদ এবং সদস্য সচিব রেজানুল হাবীব রফিক।
উদ্বোধিত প্রকল্পসমূহ হলো:
১. বিশ্বরোড থেকে খলসী মাদরাসা ভায়া হাসপাতাল পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ, চেইনেজ: ০০+২০০০ মিটার, মোট ব্যয়: ৭ কোটি ১৮ লাখ টাকা।
২. পান্তাপাড়া অংশে প্রায় ৭০০ মিটার রাস্তা নির্মাণ।
উদ্বোধন অনুষ্ঠানে পৌরসভার বিএনপি ও স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে এই সড়কগুলো নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।



ফেসবুক কর্নার