April 28, 2026, 5:02 am
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি ধামরাইতে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ মৌলভীবাজারে আধুনিক পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা’র মাতা হুরুন নাহারের দাফন সম্পন্ন

অভয়নগর প্রতিবেদক

মানিকগঞ্জে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা–এর মাতা হুরুন নাহারের দাফন রোববার (১ মার্চ) সম্পন্ন হয়েছে। বাদ আছর মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড মুন্নু মেডিকেল কলেজ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন এবং তার রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহমুদুর রহমান, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুরুন নাহার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা শেষে তার স্বামী, সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে মরহুমাকে দাফন করা হয়। এ সময় আত্মীয়-স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেন।
মন্ত্রী আফরোজা খানম রিতা ও তার পরিবারের প্রতি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে।



ফেসবুক কর্নার