June 24, 2026, 2:47 pm
শিরোনাম :
জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত

বকুল-অপুসহ ৬ জন হলেন জাতীয় সংসদের হুইপ

মোঃ ইসমাইল হোসেন

জাতীয় সংসদের হুইপ হিসেবে ৬ জন সংসদ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ (হুইপস) আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নং ৬৪, ১৯৭২)-এর অনুচ্ছেদ ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি নিম্নবর্ণিত সংসদ সদস্যদের ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন।
যেসব সংসদ সদস্য হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন তারা হলেন—
হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব মোঃ জি কে গউছ
খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম
শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
নাটোর-২ আসনের এম গ্রহল কুদ্দুস তালুকদার দুলু
দিনাজপুর-৪ আসনের মোঃ আখতারুজ্জামান মিয়া
লক্ষ্মীপুর-৪ আসনের এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)
উল্লেখ্য, জাতীয় সংসদে হুইপরা সংসদীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং গুরুত্বপূর্ণ ভোটাভুটিতে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব পালন করেন। নতুন নিয়োগপ্রাপ্ত হুইপদের মাধ্যমে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



ফেসবুক কর্নার