June 24, 2026, 2:25 pm
শিরোনাম :
রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল

রৌমারীর জিঞ্জিরাম নদীর ওপর ব্রিজের অভাবে হাজারো মানুষ চরম ভোগান্তিতে

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে জিঞ্জিরাম নদীর ওপর স্থায়ী ব্রিজের জন্য অপেক্ষা করছেন। নতুন বাঘেরহাট সংলগ্ন এই নদীর পারাপার ব্যবস্থা না থাকার কারণে এলাকার কয়েক হাজার মানুষ দৈনন্দিন জীবনে চরম দুর্ভোগের মুখে পড়ছেন। ফলে এলাকার কৃষি ও ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে।
ভোগান্তির চিত্র
নিরীক্ষণে দেখা যায়, নতুন বাঘেরহাট একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হলেও নদী পারাপারের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকার কারণে হাটে মালামাল আনা-নেওয়ায় ব্যবসায়ীরা অতিরিক্ত খরচে জর্জরিত। সবচেয়ে বেশি বিপাকে পড়েন মুমূর্ষু রোগী ও গর্ভবতী নারী। সময়মতো হাসপাতালে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে নৌকা বা বাঁশের সাঁকো ব্যবহার করতে হয়।
বাসিন্দাদের দাবি
এলাকাবাসী জানিয়েছেন, “নির্বাচন আসে, নির্বাচন যায়; কিন্তু আমাদের জিঞ্জিরাম নদীর ওপর ব্রিজ হওয়ার প্রতিশ্রুতি কখনও পূরণ হয় না। বর্ষাকালে এলাকা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।” তারা ২৮-কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্যের কাছে এই দীর্ঘদিনের ভোগান্তি সমাধানের জন্য জোর দাবি জানিয়েছেন।
এমপি’র হস্তক্ষেপ কামনা
বাসিন্দারা আশা করছেন, জনস্বার্থ ও এলাকার উন্নয়নের স্বার্থে মাননীয় সংসদ সদস্য অতি দ্রুত জিঞ্জিরাম নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ করবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন। তারা বিশ্বাস করেন, ব্রিজ নির্মাণ হলে নতুন বাঘেরহাটের অর্থনৈতিক চিত্র পরিবর্তিত হবে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।



ফেসবুক কর্নার