August 4, 2026, 11:07 am
শিরোনাম :
চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট প্রকাশ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য কুমারখালীতে চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পাঁচ মামলার আসামি গ্রেপ্তার সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে হামলা-জমি দখলসহ নানা অভিযোগ লাইভে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি দেশটাকে খোকলা করে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে: আসিফ সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ ইউক্রেনের ‘ক্ষমা চাওয়ার’ পর তিন স্থানে হামলার পরিকল্পনা বাতিল ইরানের

আত্রাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সেনাসদস্য বায়েজিদের মৃত্যু

Reporter Name

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর আত্রাইয়ে মাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বায়েজিদ (২৭) নামের এক সেনাসদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৭টার দিকে আত্রাই–বান্দাইখাড়া সড়কের আহসানগঞ্জ ইউনিয়নের চৌড়বাড়ি গ্রামসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বায়েজিদ নলডাঙ্গা উপজেলার বীরকুটশা দূর্লভপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, তিনি মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই ট্রাকটি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
অপ্রত্যাশিত এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার