কুড়িগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিশেষ অভিযান পরিচালনা
অভয়নগর প্রতিবেদক
Update Time :
Tuesday, January 13, 2026
/
959 Time View
/
Share
কুড়িগ্রাম রৌমারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান (জানুয়ারি ২০২৬): রৌমারী উপজেলা প্রশাসনের নির্দেশনায় ২০২৬ সালের ২৩ জানুয়ারি শহরের বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের বিশেষ অভিযান পরিচালনা করেন রৌমারী উপজেলা প্রশাসন অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আলাউদ্দিন এবং পুলিশ ও আনসার সদস্য এবং এলাকাবাসীর সহায়তায় রৌমারী উপজেলার থানার মোড় নামক জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের বিশেষ অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনার সময় প্রত্যক্ষদর্শী মোঃ সোহেল মিয়া বলেন এই অবৈধ স্থাপনার জন্য আমাদের রৌমারী তথা থানা মোড় সর্বদা যানজট লেগেই থাকে তাই এই অভিযানকে সাধুবাদ জানাই।
অভিযান শেষে জনাব আলাউদ্দিন সাহেব বলেন অভিযান অব্যাহত থাকবে রৌমারী শহরের আশপাশে যত অবৈধ স্থাপনা রয়েছে ক্রমান্বয়ে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।