April 25, 2026, 2:12 pm
শিরোনাম :
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মান্দায় ঢেউটিন ও নগদ সহায়তা বিতরণ কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক নলতায় উচ্ছেদের পরও সড়কের জমি দখল করে ফের অবৈধ স্থাপনা নির্মাণ রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি বোরো ধানে লোকসান, ডুমুরিয়ায় কৃষকের মুখে নেই হাসি ভাটির হাওরে কৃষকের পাশে দাঁড়িয়ে ছাত্রদলের ধান কাটা কর্মসূচি উৎপাদন তারিখে গরমিলের অভিযোগে বেকারী নিয়ে প্রশ্ন ভালুকায় শহীদ স্মৃতি বিএম কলেজ ও রাইজিং সান কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠান হিলিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা ফাইনালের উদ্বোধন নিজে নেমে খাল পরিষ্কারে এমপি জিলানী, কৃষকদের পাশে ব্যতিক্রমী উদ্যোগ

স্কুল শিক্ষিকার অশ্লীল টিকটক ভিডিও ভাইরাল !

অভয়নগর প্রতিবেদক

নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাথমিক শিক্ষকের অশ্লীল টিকটক ভিডিও ভাইরাল হয়েছে।
আপত্তিকর অঙ্গভঙ্গি আর কুরুচিকর অশ্লীল ‘টিকটক’ ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছেন নাচোল উপজেলার বহরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুসরাত জাহান। 
অভিভাবক ও সাবেক শিক্ষার্থীদের অভিযোগ, আমরা এমন শিক্ষক চাই না, যার রুচিবোধ, আচার-আচরণ সমাজের প্রচলিত শিক্ষক, শিক্ষাব্যবস্থা কিংবা সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। একজন শিক্ষক শুধু একাডেমিক্যালি কিছু শেখাবেন বিষয়টা এমন নয়। তার সামগ্রিক সবকিছু শিক্ষার্থীরা ফলো করে, তার কাছে থেকে পড়াশোনার বাইরেও নানা কিছু শিখে। নুসরাত জাহানের কুরুচিকর ভিডিও করেন বলেই তারা তাকে শিক্ষিকা হিসেবে মেনে নিতে পারছেন না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাত জাহানের শতাধিক ভিডিও ও ছবি পাওয়া গেছে। বেশ কিছু ভিডিওতে কুরুচিকর অঙ্গভঙ্গি এবং আপত্তিকর কথাবার্তারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
 শিক্ষা অনুরাগী মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক (ভারপ্রাপ্ত )প্রধান শিক্ষক আব্দুর রাকিব বলেন, “দুর্জন বিদ্বান হলেও তা পরিত্যাজ্য” শিক্ষকদের জন্য এটা  কলঙ্ক। সামাজিকভাবে না হলে আইনীভাবে তাকে প্রতিরোধ করা দরকার।
এ বিষয়ে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, টিকটিক ভিডিও তৈরি করা নিয়ে আমাদেরও কোনো আপত্তি নেই। আপত্তি করছি তার কুরুচীপূর্ণ কনটেন্ট নিয়ে। যেহেতু শিক্ষকতা একটা মহান পেশা, তিনি শিক্ষার্থীদের নীতি নৈতিকতার শিক্ষা দেবেন, সেখানে এ ধরনের একজন ব্যক্তি শিক্ষক হওয়া আসলেই বেমানান।
তবে আলোচিত শিক্ষক নুসরাত জাহানের মোবাইল নাম্বারে একাধিকবার কল করলেও ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে বহরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল-মাহমুদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তাকে অনেকবার অশ্লীল ভিডিও ফেসবুকে ছাড়তে নিষেধ করেছি কিন্তু তিনি আমার কথায় কর্নপাত করছেন না।
নাচোল প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি আব্দুল বাসির জানান নুসরাত জাহান শিক্ষক জাতির জন্য কলঙ্ক।
এ বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মিয়া বলেন, ভিডিওগুলো দেখেছি। তাকে মৌখিকভাবে বলা হয়েছে এরপরও সংশোধন হননি। তাকে শোকজ করা হবে । এরপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে



ফেসবুক কর্নার