November 15, 2026, 12:31 am
শিরোনাম :
নড়াইলে পিতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল: স্পিকার টাঙ্গাইলে চার সাংবাদিক গ্রেপ্তার, মাদক ভিডিও ঘিরে বিতর্ক নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে: ফয়জুল করীম ভাইরাল গানই কালজয়ী নয়, থাকতে হবে আবেগ: অনু মালিক মৌসুমী চ্যাটার্জির স্বামী প্রযোজক জয়ন্ত মুখার্জি আর নেই বড়দিনে বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’ স্বজন হারিয়ে আবেগঘন স্মৃতিচারণায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার প্রতিনিধিরা

ভাইরাল গানই কালজয়ী নয়, থাকতে হবে আবেগ: অনু মালিক

অভয়নগর প্রতিবেদক

 

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো গান দ্রুত জনপ্রিয় হলেই সেটিকে সফল বা কালজয়ী বলা যায় না বলে মনে করেন বলিউডের বর্ষীয়ান সংগীত পরিচালক অনু মালিক। তাঁর মতে, একটি গান দীর্ঘদিন শ্রোতার মনে জায়গা করে নিতে হলে সুরের পাশাপাশি কথায়ও থাকতে হবে আবেগ ও গভীরতা। পাঁচ দশকের বেশি সময়ের সংগীতজীবনের অভিজ্ঞতা থেকে বর্তমান সময়ের গান নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।

সংগীত নির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়েও নিজের মতামত জানিয়েছেন অনু মালিক। তাঁর মতে, এআই সংগীত তৈরিতে সহায়ক হতে পারে, তবে মানুষের সৃজনশীলতার বিকল্প নয়। এই প্রযুক্তি আগে তৈরি হওয়া সুর ও গানের ধরন অনুকরণ করতে পারলেও সম্পূর্ণ নতুন ও মৌলিক কিছু সৃষ্টির ক্ষেত্রে মানুষের সৃজনশীলতার সঙ্গে এর তুলনা চলে না। তাই প্রযুক্তিকে সহায়ক হিসেবে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি।

বর্তমান সময়ের গান তৈরিতে শব্দ ও সংগীতের আবহের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মনে করেন এই সংগীত পরিচালক। এতে অনেক সময় গানের কথার গুরুত্ব আড়ালে চলে যাচ্ছে। অথচ মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া গানই সময়ের সঙ্গে টিকে থাকে। নতুন প্রজন্মের শিল্পীরা তাঁর পুরোনো গান নতুন আঙ্গিকে পরিবেশন করছেন—এ বিষয়টিকে আনন্দ ও গর্বের বলে মনে করেন অনু মালিক।



ফেসবুক কর্নার