November 22, 2026, 9:12 pm
শিরোনাম :
চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম জয়কে নিয়ে অপুর ছবিতে রহস্য, কে তুলেছেন ছবি? খুলনায় ওয়ান শুটার গান, কার্তুজ, চাপাতিসহ যুবক আটক শেখ হাসিনার জায়গা বাংলার মাটিতে হবে না তাঁর স্থান হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে. পররাষ্ট্র প্রতিমন্ত্রী: আবু হানিফের ফেসবুক পোস্ট, ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন টানা বৃষ্টিতে রাঙ্গাবালীর কৃষকদের দুশ্চিন্তা, ধান ক্ষতির আশঙ্কা  গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীতে  বিদেশি মদ তৈরীর কারখানায় অভিযান, গ্রেফতার ২ মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক
কালিগঞ্জে রতনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন

মোঃ মহাসিন, কালিগঞ্জ, সাতক্ষীরা।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১১নং রতনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ।সোমবার (১৩ অক্টোবর) ইউনিয়ন পরিষদ ভবনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইউপি সদস্যদের অংশগ্রহণে ১৩ জন ভোটারের মধ্যে ১০ জন ভোট প্রদান করেন। নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আলিম আল রাজি টোকন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ইউপি সচিব জয়দেব কুমার মল্লিক।

ভোট গণনা শেষে প্যানেল চেয়ারম্যান-১ পদে ৬ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ আবুল কালাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সুমন আহমেদ পান ৪ ভোট।প্যানেল চেয়ারম্যান-২ পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মোঃ সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।অন্যদিকে প্যানেল চেয়ারম্যান-৩ পদে ৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোছাঃ নূরনাহার পারভিন, তাঁর প্রতিদ্বন্দ্বী মোছাঃ হালিমা বেগম পেয়েছেন ৪ ভোট।

নির্বাচন শেষে চেয়ারম্যান এম. আলিম আল রাজি টোকন বলেন, “গণতান্ত্রিক চর্চার মাধ্যমে নির্বাচিত নেতৃত্ব স্থানীয় সরকারের ভিত্তিকে আরও দৃঢ় করে। আজকের এই নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন হয়েছে, যা রতনপুর ইউনিয়নের গণতান্ত্রিক ঐতিহ্যের দৃষ্টান্ত।”

স্থানীয় জনগণও নির্বাচনের সুষ্ঠ আয়োজনের প্রশংসা করে বলেন, ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে নির্বাচিত প্যানেল চেয়ারম্যানদের দায়িত্বশীল ভূমিকা রাখার মাধ্যমে এই সফলতা আরও অর্থবহ হবে। উপস্থিত ছিলেন ইউপি সদস্য ললিতা রানী, মোঃ সাইবুল্লাহ, সুপেন্দ্র মন্ডল, মোঃ আব্দুল কাদের, পরেশ চন্দ্র মিস্ত্রি প্রমুখ। সুষ্ঠু নির্বাচনী পরিবেশে অনুষ্ঠিত এই ভোটগ্রহণে আনন্দ ও সহযোগিতার মধ্য দিয়ে শেষ হয় রতনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন।

ফেসবুক কর্নার