November 22, 2026, 9:12 pm
শিরোনাম :
চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম জয়কে নিয়ে অপুর ছবিতে রহস্য, কে তুলেছেন ছবি? খুলনায় ওয়ান শুটার গান, কার্তুজ, চাপাতিসহ যুবক আটক শেখ হাসিনার জায়গা বাংলার মাটিতে হবে না তাঁর স্থান হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে. পররাষ্ট্র প্রতিমন্ত্রী: আবু হানিফের ফেসবুক পোস্ট, ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন টানা বৃষ্টিতে রাঙ্গাবালীর কৃষকদের দুশ্চিন্তা, ধান ক্ষতির আশঙ্কা  গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীতে  বিদেশি মদ তৈরীর কারখানায় অভিযান, গ্রেফতার ২ মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক

মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক

নাসির উদ্দিন, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এক আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।

রোববার বিকাল ৪টার দিকে উপজেলার চালা ইউনিয়নের লাউতা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয় বলে হরিরামপুর থানার ওসি জে ও এম তৌফিক আজম জানান।

আটক কাজী আব্দুল মজিদ হরিরামপুরে চালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

হরিরামপুর থানার ওসি তৌফিক আজম বলেন, আব্দুল মজিদকে আটক করে সদর থানায় পাঠানো হয়েছে। সদরের একটি মামলায় তাকে আদালতে পাঠানো হবে।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, ইউপি চেয়ারম্যানকে একটি রাজনৈতিক মামলায় সোমবার আদালতে পাঠানো হবে।

এর আগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় আত্মসমর্পণ করে দীর্ঘদিন কারাগারে ছিলেন কাজী আব্দুল মজিদ।

মামলার নথির বরাতে পুলিশ জানায়, ২০২২ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বয়ড়া গ্রামে আফরোজা খানম রিতার বাড়িতে দোয়া মাহফিলে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় ২০২৪ সালের ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান দুলাল বাদী হয়ে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম দিয়ে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা করেন।

ওই মামলায় ২০২৪ সালের ১৫ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করলে আব্দুল মজিদসহ পাঁচ ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছিল।

 

 



ফেসবুক কর্নার