November 22, 2026, 9:12 pm
শিরোনাম :
চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম জয়কে নিয়ে অপুর ছবিতে রহস্য, কে তুলেছেন ছবি? খুলনায় ওয়ান শুটার গান, কার্তুজ, চাপাতিসহ যুবক আটক শেখ হাসিনার জায়গা বাংলার মাটিতে হবে না তাঁর স্থান হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে. পররাষ্ট্র প্রতিমন্ত্রী: আবু হানিফের ফেসবুক পোস্ট, ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন টানা বৃষ্টিতে রাঙ্গাবালীর কৃষকদের দুশ্চিন্তা, ধান ক্ষতির আশঙ্কা  গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীতে  বিদেশি মদ তৈরীর কারখানায় অভিযান, গ্রেফতার ২ মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক

গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মমিনুল ইসলাম, গাজীপুর।

 পতিত ফ্যাসিস্ট আঃলীগের সারাদেশে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাসন মেট্রো থানা স্বেচ্ছাসেবক দল। চান্দনা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ সড়কে বিক্ষোভ মিছিল করেন সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ ফরহাদ। স্থানীয় সড়কে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং নৈরাজ্যবিরোধী অবস্থান তুলে ধরেন।
মিছিল ও সমাবেশ চলাকালে নেতাকর্মীরা হাতে ব্যানার নিয়ে সারিবদ্ধভাবে বিক্ষোভ প্রদর্শন করেন। জননিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে যেকোনো ধরনের অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে তারা মাঠে সক্রিয় থাকবেন দলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য প্রদান কালে মোঃ ফরহাদ হোসেন সবুজ বলেন, “সারাদেশে কোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় আমরা সর্বদা ঐক্যবদ্ধ আছি। যেকোনো ষড়যন্ত্র বা বিশৃঙ্খলার বিরুদ্ধে রাজপথে থেকে প্রতিবাদ জানানো হবে।”
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, “সংগঠনের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে তাদের কর্মসূচি পালন করছে। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করালে যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।”
কর্মসূচিতে বাসন মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার