November 22, 2026, 9:12 pm
শিরোনাম :
চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম জয়কে নিয়ে অপুর ছবিতে রহস্য, কে তুলেছেন ছবি? খুলনায় ওয়ান শুটার গান, কার্তুজ, চাপাতিসহ যুবক আটক শেখ হাসিনার জায়গা বাংলার মাটিতে হবে না তাঁর স্থান হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে. পররাষ্ট্র প্রতিমন্ত্রী: আবু হানিফের ফেসবুক পোস্ট, ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন টানা বৃষ্টিতে রাঙ্গাবালীর কৃষকদের দুশ্চিন্তা, ধান ক্ষতির আশঙ্কা  গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীতে  বিদেশি মদ তৈরীর কারখানায় অভিযান, গ্রেফতার ২ মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক

ঈশ্বরদীতে  বিদেশি মদ তৈরীর কারখানায় অভিযান, গ্রেফতার ২

মাফরুদুর রহমান মুরাদ।

পাবনার ঈশ্বরদীতে একটি তিনতলা আবাসিক ভবনে গোপনে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), এবং এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে।

রোববার (২২ নভেম্বর ২০২৬) ঈশ্বরদী উপজেলার নতুনহাট এলাকায় ব্র্যাক অফিসের পাশের একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিক জাভেদ জাফর (৫৬) এবং ভবনের মালিক মো. উজ্জ্বল হোসেন (৪৫)।

প্রায় ১০০ লিটার তৈরি বিদেশি মদ, মদ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত প্রায় ২ হাজার লিটার জাওয়া এবং মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

চক্রটি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশি-বিদেশি আদলে ভেজাল মদ তৈরি করে আসছিল। এই মদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের টার্গেট করে গ্রিন সিটি এলাকায় গোপনে বিক্রি করা হতো।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুক কর্নার